মন মাতানো কবিতা (শ্রাবণ দিনে)
শ্রাবণ দিনে
ফেরদৌসী খানম রীনা
শ্রাবণ দিনে নীল আকাশে
পুকুর ডোবায় উপছে
পড়ছে বৃষ্টির জল।
পাখিরা সব চুপটি করে
বসে থাকে গাছের ডালে,
জেলের সব মাছ ধরায়
ব্যস্ত নিজের জালে।
সূর্য মামা দেয় না আলো
হারালো আজ কোথায়!!
হংস-মিথুন খেলা করে
বিল-ঝিল আর ডোবায়।
শাপলা -শালুক ফুটেছে
ঝিলের জলে
মাঝি মনের সুখে গান গেয়ে
নৌকা বেয়ে চলে।
পল্লী বধূরা নকশি কাঁথায়
নানান চিত্র আঁকে,
সুঁইয়ের ফোঁড়ে মন মাধুরির
সৌন্দর্য ধরে রাখে।.

কবিতাটি সত্যি অসাধারণ
ReplyDeleteOn a rainy day beneath a wide blue sky, soft clouds drift gently as rainwater ripples across the quiet ponds. Birds sit silently on tree branches while fishermen patiently cast their nets, and the sun hides shyly behind the misty horizon. Swans glide as dragonflies dance above blooming lotus flowers, and boatmen hum joyful songs as they row along the shimmering water. In village courtyards, brides stitch their dreams into colorful nakshi kantha, their needles capturing beauty and emotion—just as words carefully woven together can shape meaningful stories, much like Cheap dissertation writing services crafted with care and precision.
ReplyDelete